বাজেট অধিবেশন বসছে ১ জুন
দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন বসছে ১ জুন। এই অধিবেশনেই আগামী ৪ জুন ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন।
১ জুন বিকাল সাড়ে ৫টায় অধিবেশন বসবে।
নিয়ম অনুযায়ী, অধিবেশনের আগে স্পিকারের সভাপতিত্বে বৈঠকে বসবে কার্যউপদেষ্টা কমিটি। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ ও কার্যাবলি নির্ধারণ করা হবে।
গত ২ এপ্রিল শেষ হয় সংসদের পঞ্চম অধিবেশন। ওই অধিবেশনে নিয়ম অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
