২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের বাজেট অধিবেশন বসছে ৩ জুন

দশম সংসদে দ্বিতীয় অধিবেশন বসছে আগামী ৩ জুন, এই অধিবেশনেই আগামী অর্থবছরের বাজেট পাস হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 04:58 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

আগামী ৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেট সংসদে প্রস্তাব করতে পারেন বলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবের পর এর ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। মাসের শেষ দিকে বাজেট পাস হবে।

রাষ্ট্রপতি মো আবদুল হামিদ ৩ জুন বিকাল ৫টায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন বলে রোববার নোটিস জারি করেছে সংসদ সচিবালয়।

গত ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে বিএনপিবিহীন দশম জাতীয় সংসদ। গত ১০ এপ্রিল এর প্রথম অধিবেশন শেষ হয়।

উপর্যুপরি দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই হতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট। এতে আগামী ৫ বছরের অথনৈতিক পরিকল্পনার দিক-নির্দেশনা থাকবে বলে মুহিত জানিয়েছেন।

শেখ হাসিনার সরকারের গত বাজেট অধিবেশনের প্রায় সব কটিতে অনুপস্থিত ছিল তখনকার প্রধান বিরোধী দল বিএনপি।

তবে দশম সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সংসদ বর্জন করতে চায় না বলে ইতোমধ্যে জানিয়েছে।

পুরনো খবর:

কালো টাকা আর না: মুহিত
২ লাখ ৩৫ হাজার কোটি টাকার বাজেট বাস্তবসম্মত: মির্জ্জা আজিজ
বিনিয়োগ বৃদ্ধি আগামী বাজেটের মূল চ্যালেঞ্জ: সিপিডি
প্রত্যক্ষ কর বাড়ানোর প্রস্তাব সংসদীয় কমিটিগুলোর
কর কমানোর সুপারিশ টেলিকম অপারেটরদের