১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অনিয়ম: খাতুনগঞ্জের সাত প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযানে চট্টগ্রাম জেলার কৃষি বিপণন কর্মকর্তা আবু বক্কর ও কোতোয়ালি থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 12:30 PM

Updated : 26 Aug 2026, 09:45 AM

মূল্য তালিকা না রাখা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও বেশি দামে পণ্য বিক্রির করায় চট্টগ্রামের খাতুনগঞ্জের সাত প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আসন্ন ঈদ উল আযহাকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করেছে। জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ নগরীর খাতুনগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।”

তিনি বলেন, অভিযানে কৃষি বিপণন আইন, ২০১৮ প্রতিপালন না করায় মেসার্স বশর মোল্লা কোং নামক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, মেসার্স এম আই ট্রেডিংকে ৪ হাজার টাকা, মেসার্স মরিয়ম ট্রেডার্সকে ১০ হাজার টাকা, ইউনিক ট্রেডিংকে ৪ হাজার টাকা, নুরুল হক ট্রেডার্সকে ৩ হাজার টাকা, মেসার্স মদিনা ট্রেডিংকে ৩ হাজার টাকা ও মেসার্স এম. কে ট্রেডিংকে ২ হাজার ৫০০ টাকাসহ মোট ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে চট্টগ্রাম জেলার কৃষি বিপণন কর্মকর্তা আবু বক্কর ও কোতোয়ালি থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

জনস্বার্থে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।