১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পৃথিবীতে এল অনিন্দ্যের সন্তান, বাবাকে দেখবে না কখনও

কাশ্মীরের ডাল লেকে বেড়াতে গিয়ে একটি হাউজবোটে আগুন লেগে পুড়ে মারা যান অনিন্দ্যসহ তিনজন।

পৃথিবীতে এল অনিন্দ্যের সন্তান, বাবাকে 
দেখবে না কখনও

দুই সন্তানকে সঙ্গে নিয়ে অনিন্দ্য কৌশল ও প্রিয়াংকা দেবী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2023, 12:05 AM

Updated : 23 Dec 2023, 08:45 AM

কাশ্মীরের ডাল লেকে বেড়াতে গিয়ে আগুনে পুড়ে মারা যাওয়া প্রকৌশলী অনিন্দ্য কৌশলের স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

পরিবারে নতুন সদস্যের আগমনে আনন্দ নেই এ পরিবারে। ছেলেটি কখনো তার বাবাকে দেখতেই পাবে না, এই সত্য মেনে নেওয়াই কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। 

চট্টগ্রামের অ্যাপোলো-ইম্পেরিয়াল হাসপাতালে বৃহস্পতিবার অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন প্রিয়াংকা দেবী।

অনিন্দ্যের মৃত্যুর একমাস দশ দিনের মাথায় তার তৃতীয় সন্তানের জন্ম হল। অনিন্দ্য-প্রিয়াংকা দম্পতির আরও দুই সন্তান রয়েছে।

অনিন্দ্যের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা স্বপন কুমার নাথকে ফোন করলে তিনি তার ছোট নাতির জন্মের খবর দিতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন।

গত ১১ নভেম্বর কাশ্মীরের ডাল লেকে বেড়াতে গিয়ে একটি হাউজবোটে আগুন লেগে পুড়ে মারা যান অনিন্দ্যসহ তিনজন।

অপর দুজন হলেন, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমন দাশগুপ্ত ও ঠিকাদার মঈনুদ্দিন।

চিকিৎসার জন্য ৩ নভেম্বর ভারতে গিয়েছিলেন তারা। ওইসময় অন্তঃস্বত্ত্বা ছিলেন রাঙামাটির গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্যের স্ত্রী।

ভারত থেকে তাদের লাশ দেশে এলেও ডিএনএ পরীক্ষার প্রতিবেদন এখনো না মেলায় ৪০ দিনেও অনিন্দ্যের মরদেহ পায়নি তার পরিবার। এ পরিস্থিতিতে নতুন শিশুর জন্ম চট্টগ্রাম শহরে তাদের বাসায় আনন্দের বদলে শোকই যেন বাড়িয়েছে।

পুরনো খবর:

পুরানো খবর:

ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য, কাশ্মীরে বেড়াতে গিয়ে সব শেষ

পুরানো খবর:

কাশ্মীরে পুড়ে মারা যাওয়া তিনজনের লাশ ঢাকায়

পুরানো খবর:

কাশ্মীরের ডাল লেকে হাউজবোটে আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু