১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

শেরপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন, বলছে পরিবার।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 10:54 AM

Updated : 26 Aug 2026, 12:00 PM

শেরপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে শেরপুর পৌরসভার চাপাতলী এলাকায় সেকান্দার আলী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম জানান।

নিহত মিম আক্তার (১৩) চরশেরপুর পূর্বপাড়া গ্রামের মিষ্টার আলীর মেয়ে। স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল সে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, শেরপুর শহর থেকে অটোরিকশায় করে ফিরছিল মিম। পথে হঠাৎ মিমের ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এ সময় গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জুবাইদুল বলছেন, ঘটনার পর আত্মীয়-স্বজনরা ওই নিহত স্কুল ছাত্রীর লাশ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।