২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ারায় পুকুরে ভাসছিল নারীর লাশ

ই নারী মানসিক ভারসাম্যহীন হতে পারে। স্থানীয়রা কয়েকদিন ধরে ওই সড়কে ঘোরাঘুরি করতে দেখেছেন তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 12:13 PM

Updated : 23 Nov 2026, 12:13 PM

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুর থেকে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পরৈকোড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

আনুমানিক ৫৫ বছর বয়সি ওই নারীর পরিচয় তাৎক্ষনিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সড়ক লাগোয় একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ওসি জুনায়েত বলেন, স্থানীয়রা বলছেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন হতে পারে। কয়েকদিন ধরে ওই সড়কে ঘোরাঘুরি করতে দেখা গেছে তাকে। হয়ত কোনো সময় পুকুরে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হতে পারে।