ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে বুধবার থেকে । চার সপ্তাহের এই ক্যাম্পে অংশ নেবেন ১৮ জন ক্রিকেটার।
ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের মঙ্গলবার বিকেল পাঁচটায় বিকেএসপিতে ক্রীড়া উন্নয়ন বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলামের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ডাক পেয়েছেন আসলাম হোসেন ও জাহেদ জাভেদ।
মাঝের সারির ব্যাটসম্যান রয়েছেন আল আমিন, সালমান হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির রাব্বি ও রুবেল হোসেন নুরুজ্জামান।
পেসার রয়েছেন পাঁচ জন। তারা হলেন আবু জাহেদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ তাজিন, দেওয়ান সাব্বির, আল-রাসেল ও আবু হায়দার রনি।
তিন স্পিনার হলেন নাসুম আহমেদ, জুবায়ের হোসেন লিখন ও নাঈম ইসলাম।
জাকারিয়া মাসুদ ও শাহরিয়ার সুমন অলরাউন্ডার হিসেবে ডাক পেয়েছেন ক্যাম্পে। একমাত্র উইকেটরক্ষক লিটন কুমার দাস।
দল: আসলাম হোসেন, জাহেদ জাভেদ, আল আমিন, সালমান হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির রাব্বি, রুবেল হোসেন নুরুজ্জামান, আবু জাহেদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ তাজিন, দেওয়ান সাব্বির, আল-রাসেল, আবু হায়দার রনি, নাসুম আহমেদ, জুবায়ের হোসেন লিখন, নাঈম ইসলাম, জাকারিয়া মাসুদ, শাহরিয়ার সুমন ও লিটন কুমার দাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২৭ঘ.