২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিতার ছায়ায় মাশরাফিদের আগলে রেখেছেন হাথুরুসিংহে

পিতার ছায়ায় বাংলাদেশ দলকে আগলে রাখা কোচ চন্দিকা হাথুরুসিংহের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

ধর্মশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 08:40 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

পুরনো খবর:

বৃষ্টি নিয়ে দুর্ভাবনায় মাশরাফি
ভারতে কম খেলা কোনো অজুহাত নয়
একাগ্রতা ধরে রাখায় জোর মাশরাফির
মাঠে নামার আগেই মাশরাফিদের লড়াই
ডাচদের বিপক্ষে বাংলাদেশের প্রতিপক্ষ কন্ডিশনও
মাহমুদউল্লার চোট ও স্বস্তি
সবুজ নেটে অচেনা উইকেটের প্রস্তুতি
যথেষ্ট হোমওয়ার্কও হয়নি বাংলাদেশের
মুস্তাফিজকে ছাড়াই হয়তো শুরু বাংলাদেশের

২০১৪ সালের জুনে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার হাথুরুসিংহে। সে সময় আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না বাংলাদেশের। একের পর এক হারে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিলেন ক্রিকেটাররা। ওয়ানডেতে আফগানিস্তানের কাছে এবং টি-টোয়েন্টিতে হংকংয়ের কাছেও এই সময়ে হেরেছিল বাংলাদেশ।

অনানুষ্ঠানিক দায়িত্বে থেকে খর্ব শক্তির ভারতের কাছে দলকে হারতে দেখেন হাথুরুসিংহে। দায়িত্ব নিয়ে ওয়েস্ট ইন্ডিজে দলকে বিধ্বস্ত হতে দেখেন তিনি। এরপরই শুরু হয় কোচের কাজ। ঘাম ঝরানো পরিশ্রমে শিষ্যদের নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করেন তিনি।

মনোবিদদের সহায়তা নিতেও কার্পণ্য করেননি হাথুরুসিংহে। তার দারুণ সব কৌশল, পরিকল্পনা আর শিষ্যদের একাগ্রতা-নিষ্ঠায় বদলে যেতে থাকে বাংলাদেশ।

সুফল পেতে বেশি দেরি হয়নি। দেশের মাটিতে জিম্বাবুয়েকে ওয়ানডে-টেস্ট সিরিজে হারিয়ে সাফল্যের পথে যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর একে একে ওয়ানডে সিরিজে পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিকে হারায় মাশরাফির দল।

গত বছর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় বাংলাদেশ। সদ্য সমাপ্ত এশিয়া কাপে শ্রীলঙ্কা-পাকিস্তানকে বিদায় করে খেলে ফাইনালে। বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে হাথুরুসিংহের অবদানের কথা বরাবরই অকুণ্ঠ চিত্তে স্মরণ করেন মাশরাফি।

“তিনি গত দেড় বছর ধরে দারুণ কাজ করছেন। তিনি পিতার মতো পুরো দলকে সামলে রেখেছেন। খেলার জন্য আমাদের অনেক স্বাধীনতা দিয়েছেন।”