২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যথেষ্ট হোমওয়ার্কও হয়নি বাংলাদেশের

এশিয়া কাপের ফাইনালে খেলায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে নিয়ে খুব একটা হোমওয়ার্ক করার সুযোগ মেলেনি বাংলাদেশের। 

ক্রীড়া প্রতিবেদক

ধর্মশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 07:19 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

আগামী বুধবার ধর্মশালায় প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে মাশরাফি বিন মুর্তজার দল। তার আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, দ্রুত প্রতিপক্ষ সম্পর্কে জানতে বসবেন তারা।
 
“কালকের (সোমবার) আগ পর্যন্ত তো আমরা ফাইনাল নিয়েই পড়েছিলাম। আমাদের ভারতকে নিয়ে কাজ করতে হয়েছে।” 
 
মাশরাফি জানান, এশিয়া কাপের ফাঁকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিপক্ষ নিয়ে কাজ এগিয়ে রেখেছিলেন কোচিং স্টাফরা।
 
“আমরা আজ-কাল বসবো। কাল (বুধবার) তো অত সময় নেই। গতকাল এলাম, আজ অনুশীলন করলাম। অবশ্যই কাজ করতে হবে।” 
 
নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ২০১০ ও ২০১১ সালে খেলা দুটি ওয়ানডেই ৬ উইকেটে জিতেছিল তারা। ২০১২ সালের জুলাইয়ে নেদারল্যান্ডসের দ্য হেগে খেলা দুই টি-টোয়েন্টির একটিতে ৮ উইকেটে জেতে বাংলাদেশ, অন্যটি হারে ১ উইকেটে। 
 
প্রায় চার বছর পর নেদারল্যান্ডসের মুখোমুখি হলেও প্রতিপক্ষ সম্পর্কে জানতে খুব একটা সমস্যা হবে বলে মনে করছেন না মাশরাফি, “এর মধ্যে তারা অনেক ক্রিকেট খেলেছে। তাদেরটা বের করা এত কঠিন হবে না।”

পুরনো খবর:

একাগ্রতা ধরে রাখায় জোর মাশরাফির
ডাচদের বিপক্ষে বাংলাদেশের প্রতিপক্ষ কন্ডিশনও
মাহমুদউল্লার চোট ও স্বস্তি
সবুজ নেটে অচেনা উইকেটের প্রস্তুতি
পিতার ছায়ায় মাশরাফিদের আগলে রেখেছেন হাথুরুসিংহে