২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাগ্রতা ধরে রাখায় জোর মাশরাফির

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরুর আগে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ক্রিকেটারদের একাগ্রতা ধরে রাখার ওপর জোর দিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

ধর্মশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 08:50 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

সবে এশিয়া কাপের ফাইনালে খেলে এসেছে বাংলাদেশ। টি-টোয়েন্টির সেই টুর্নামেন্টে নিজেদের সবটুকু নিংড়ে দিয়েছেন ক্রিকেটাররা। বিশ্বকাপের আরও বড় মঞ্চে ক্রিকেটারদের কাছ থেকে সেই একই একাগ্রতা দেখতে চান মাশরাফি। 

“একাগ্রতা আমাদের ধরে রাখতেই হবে। পরশু দিনও (রোববার) আমরা একটা ম্যাচ খেলেছি। আশা করি, একাগ্রতা নিয়ে কোনো সমস্যা হবে না।”

একাগ্রতায় সমস্যা না দেখলেও অন্য জায়গায় ঠিকই শঙ্কা জাগছে মাশরাফির। এশিয়া কাপের ফাইনাল খেলার কারণে বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের ভেন্যু ধর্মশালায় দেরিতে এসেছে বাংলাদেশ। হিমালয়ের কোল ঘেঁষা এই এলাকার কন্ডিশনের সঙ্গে মোটেও পরিচিত নন ক্রিকেটাররা।

মঙ্গলবার হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলনের সময় দৌড়াতে গিয়ে শ্বাস নেওয়ার সময় সমস্যায় পড়েছেন মাশরাফিরা। অধিনায়কের শঙ্কা এখানেই।

“এক-দুই দিন আগে এলে আমাদের জন্য ভালো হত। কোনো কঠিন পরিস্থিতিতে যদি আমরা পড়ি.. আবহাওয়া বা শ্বাস নিতে সমস্যা হলে আমরা কিভাবে সামলাবো তার জন্য ভালো হত। কিন্তু এটা নিয়ে আমাদের কোনো কিছু করার নেই।”

আগামী বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হবে বাংলাদেশের।