২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ম্যাচে হার ভাবাচ্ছে না মাশরাফিকে

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে হার ফাইনালের আগে মোটেও ভাবাচ্ছে না মাশরাফি বিন মুর্তজাকে। বাংলাদেশের অধিনায়কের বিশ্বাস, ভাগ্যের একটু সহায়তা পেলে শিরোপা নির্ধারণী ম্যাচের ফল তাদের পক্ষেই আসবে। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 06:51 PM

Updated : 11 Oct 2022, 07:52 PM

পুরনো খবর:

মাশরাফিদের সামনে ইতিহাসের হাতছানি
সময় হলেই অবসরের সিদ্ধান্ত নেবেন মাশরাফি
‘জিতলে অসম্ভব ভালো লাগবে, হারলে কিছুই না’
প্রথম ম্যাচে চাপে ছিল ভারত: শাস্ত্রি
ভারতের শুরু আর শেষের ঝড় থামানোর লক্ষ্য বাংলাদেশের
আবেগের জোয়ারে ভাসতে চাইছেন না মাশরাফি
সাকিবের চোট-শঙ্কা
ফাইনাল মাশরাফির কাছে কেবল আরেকটি ম্যাচ
বাংলাদেশের দর্শকদের শ্রদ্ধা মাশরাফির
ফাইনালেও আগ্রাসী খেলবে বাংলাদেশ

আগামী রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির দলের মুখোমুখি হবে মাশরাফির দল। গ্রুপ পর্বে দুই দলের ম্যাচে ৪৫ রানে হেরেছিল স্বাগতিকরা।
 
শনিবার এক সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, প্রথম ম্যাচ জিতলেও টুর্নামেন্টের এই পর্যায়ে এসে সেটা কোনোভাবেই সাহায্য করত না।
 
“প্রথম ম্যাচে ২০০ রানে জিতলেও সেটা আমার জন্য কোনো কাজে লাগত না। অধিনায়ক হিসেবে আমাকে সেটা কোনো সাহায্য করে না।”
 
এশিয়া কাপের ফাইনালে খেলা স্বাগতিকদের জন্য বাস্তবতা, এখানে রোমাঞ্চের কিছু দেখেন না অধিনায়ক।
 

“খেলার মাঠে আমরা শতভাগ দিয়েই চেষ্টা করব। নিজেদের যা করণীয়, সেটার সর্বোচ্চটা করার চেষ্টা করব। ভাগ্যের আশায়ও কিছুটা আছি আমরা, ভাগ্যকে পাশে পেলে ম্যাচ অবশ্যই আমাদের দিকে আসতে পারে।” টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারতকে হারাতে সতীর্থদের সম্মিলিত প্রচেষ্টা চান মাশরাফি।  “দল হিসেবে খেললে আত্মবিশ্বাস ভালো থাকে। একজন-দুইজন দিয়ে ম্যাচ জেতা যায় না, বিশেষ করে আমাদের দলে। দল হিসেবে খেলছি, সেটাতেই মন দিচ্ছি।”