২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালেও আগ্রাসী খেলবে বাংলাদেশ

কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলা বিরল বাংলাদেশের জন্য। খুব একটা অভিজ্ঞতা না থাকায় গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে হতে পারে বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এই ধরনের পরিস্থিতি এড়াতে স্বাধীনতা নিয়ে খেলার কথা বলেছেন স্বাগতিক দলের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 06:22 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

আগামী রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টুর্নামেন্টে এর আগে একবারই শিরোপা নির্ধারণী ম্যাচ খেলেছিল বাংলাদেশ, ২০১২ সালে দেশের মাটিতে।

ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, তিনি মনে করেন ফাইনালে যারা কম ভুল করবে তারাই জিতবে।

“এই ধরনের টুর্নামেন্টে আমাদের ফাইনাল খেলা খুব বিরল। এই রকম পরিস্থিতিতে অনেক সময় সুযোগ থাকে দ্বিধায় পড়ে যাওয়ার। মাথা কাজ না করা বা এই পরিস্থিতিতে পড়লে কি করতে হবে...। তবে আমি মনে করি, প্রয়োজনের সময় যারা আগ্রাসী সিদ্ধান্ত নিতে সংশয়ে ভুগবে না তারাই জিতবে।”

মাশরাফি জানান, টুর্নামেন্টে এভাবেই খেলছে তার দল। যে আগ্রাসী মনোভাব নিয়ে খেলে চলেছেন তারা তার ধারাবাহিকতা থাকবে ফাইনালেও।

“আমরা চেষ্টা করব যেভাবে খেলেছি, সেভাবেই স্বাধীনতা নিয়ে খেলার। এত বড় হাইপের ম্যাচ খেলার অভ্যাস যেহেতু খুব বেশি নেই, আমরা চেষ্টা করছি, চাপটা থেকে যেন যতটা মু্ক্ত থাকা যায়।”

পুরনো খবর:

মাশরাফিদের সামনে ইতিহাসের হাতছানি
সময় হলেই অবসরের সিদ্ধান্ত নেবেন মাশরাফি
‘জিতলে অসম্ভব ভালো লাগবে, হারলে কিছুই না’
প্রথম ম্যাচে চাপে ছিল ভারত: শাস্ত্রি
ভারতের শুরু আর শেষের ঝড় থামানোর লক্ষ্য বাংলাদেশের
আবেগের জোয়ারে ভাসতে চাইছেন না মাশরাফি