২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনাল মাশরাফির কাছে কেবল আরেকটি ম্যাচ

আর একটি জয় বাংলাদেশকে এনে দেবে প্রথম বড় কোনো শিরোপা। সেই ম্যাচও মাশরাফি বিন মুর্তজার কাছে তার সবচেয়ে বড় ম্যাচ নয়। অধিনায়ক হিসেবে তার কাছে সবচেয়ে বড় হয়ে আছে গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 04:58 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

গত বছর অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলে বাংলাদেশ। ভারতের কাছে সেই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মাশরাফির দল।
 
আগামী রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দলের মুখোমুখি হবে স্বাগতিকরা। তার আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, এশিয়া কাপের ফাইনাল তার কাছে কেবল আরেকটি ম্যাচ। 
 
“অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় ম্যাচ ছিল ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল। এই ফাইনাল অন্যতম বড় ম্যাচ অবশ্যই। তবে তুলনা করলে সেই ম্যাচ আরও বড় ছিল। কারণ, ৫০ ওভারের ক্রিকেট ও বিশ্বকাপ-কোয়ার্টার ফাইনাল, ওই ম্যাচ আরেকটু বড় ছিল।”
 
পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দলকে বিদায় করে ফাইনালে এসেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচের অন্য স্বাদ আছে মানছেন অধিনায়ক। তবে এই ম্যাচেও নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চান তিনি। 
 
“আমরা এই ম্যাচকে অন্য সব ম্যাচের মতোই দেখছি। নিজেদের সেরাটা খেলতে চাই। গত তিন ম্যাচে যেভাবে খেলেছি, সেভাবেই খেলতে চাই।” 

পুরনো খবর:

মাশরাফিদের সামনে ইতিহাসের হাতছানি
সময় হলেই অবসরের সিদ্ধান্ত নেবেন মাশরাফি
‘জিতলে অসম্ভব ভালো লাগবে, হারলে কিছুই না’
প্রথম ম্যাচে চাপে ছিল ভারত: শাস্ত্রি
ভারতের শুরু আর শেষের ঝড় থামানোর লক্ষ্য বাংলাদেশের
আবেগের জোয়ারে ভাসতে চাইছেন না মাশরাফি
প্রথম ম্যাচে হার ভাবাচ্ছে না মাশরাফিকে
সাকিবের চোট-শঙ্কা
বাংলাদেশের দর্শকদের শ্রদ্ধা মাশরাফির
ফাইনালেও আগ্রাসী খেলবে বাংলাদেশ