২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের দর্শকদের শ্রদ্ধা মাশরাফির

বাংলাদেশের ক্রিকেট এগিয়ে চলায় সাধারণ মানুষের ত্যাগ ও অবদানকে স্মরণ করছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়কের মতে, মানুষের জন্য কিছু করার ভালো সুযোগ এশিয়া কাপের ফাইনাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 06:27 PM

Updated : 11 Oct 2022, 07:52 PM

পুরনো খবর:

মাশরাফিদের সামনে ইতিহাসের হাতছানি
সময় হলেই অবসরের সিদ্ধান্ত নেবেন মাশরাফি
‘জিতলে অসম্ভব ভালো লাগবে, হারলে কিছুই না’
প্রথম ম্যাচে চাপে ছিল ভারত: শাস্ত্রি
ভারতের শুরু আর শেষের ঝড় থামানোর লক্ষ্য বাংলাদেশের
আবেগের জোয়ারে ভাসতে চাইছেন না মাশরাফি
প্রথম ম্যাচে হার ভাবাচ্ছে না মাশরাফিকে
সাকিবের চোট-শঙ্কা
বাংলাদেশের দর্শকদের শ্রদ্ধা মাশরাফির
ফাইনালেও আগ্রাসী খেলবে বাংলাদেশ

রোববার ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টিকিটের জন্য শুক্রবার রাত থেকেই ব্যাংকের সামনে ছিল লম্বা লাইন। শনিবার সকালে টিকিট নিয়ে হাঙ্গামাও হয়েছে অনেক। পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপের মত ঘটনাও ঘটেছে।

ফাইনালের আগের দিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি কথা বললেন দর্শকের তুমুল আগ্রহ নিয়ে।

“সকালেই দেখেছি, অনেক মানুষ টিকিটের জন্য লাইন দিয়ে আছেন। একটি টিকিটের জন্য অনেক কষ্ট করেছে। অনেকেই নাকি বেশ সমস্যায়ও পড়েছেন। আমরা ভালো খেললে প্রায়ই এটা হয়ে আসছে। এখন আরও বেশি হচ্ছে। আমি আশা করব, পুরো দলই চেষ্টা করবে তাদের জন্য ভালো কিছু করার।”

অধিনায়কের মতে, লোকের ভালোবাসা বাংলাদেশ ক্রিকেটের এগিয়ে চলার পথে সবচেয়ে বড় অনুপ্রেরণা।

“আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি দর্শক। সবসময়ই ছিল, এখনও। দর্শক না থাকলে আমরা এতটা অনুপ্রাণিত হতাম না। আমাদের ক্রিকেট এই পর্যন্ত আসার পেছনে জনসাধারণের অনেক অবদান, অনেক ত্যাগও আছে। এটা আমাদের জন্য ভালো একটি সুযোগও। আমরা যদি ভালো খেলতে পারি, ভালো কিছু করতে পারি, তাহলে অবশ্যই সবাই খুশি হবে। আমাদের জন্য তাই দারুণ সুযোগ সবার জন্য ভালো কিছু করার।”