২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষটাও শুরুর মতো চান মুস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শুরুটা যেভাবে হয়েছিল, শেষটাও সেভাবে হবে, আশা মুস্তাফিজুর রহমানের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 06:24 PM

Updated : 12 Oct 2022, 04:25 PM

পুরনো খবর:

সাফল্যধারায় খুশি মুস্তাফিজ
‘সাকিবকে ছাড়া একাদশ গড়া কঠিন’
লিটনের জন্য মাশরাফির আকুতি
পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ভাবেননি মাশরাফি
মাহমুদউল্লাহর পাশে অধিনায়ক
ইমরুলের অনুপ্রেরণা ‘বস’
আল আমিন আর ভুল করবেন না, বিশ্বাস মাশরাফির
সতর্ক করলেন মাশরাফি, মেনে নিলেন ইমরুল
নেতৃত্বের চেয়ে দলের সাফল্যেই খুশি মাশরাফি
তৃতীয় ওয়ানডের দলে পরিবর্তন নেই

১৪৫ রানের জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৫৮ রানের জয়ে স্বাগতিকরা সিরিজ নিশ্চিত করেছে এক ম্যাচ বাকি থাকতেই।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের আগে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসা তরুণ বোলার মুস্তাফিজ জানালেন দলের প্রত্যাশা।

“শুরুটা ভালো হয়েছে, শেষটাও ভালো করার চেষ্টা করবে সবাই। সিরিজ জিতে গেছি বলে আমাদের দলে অন্য কোনো ভাবনা নেই। সব সময়ই জিততে চাই।”

বাংলাদেশের সামনে এখন আরও একটি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার হাতছানি। স্বল্পভাষী মুস্তাফিজ তাকিয়ে আছেন সেদিকেই।

“আমাদের চেষ্টা থাকবে। আশা করছি, আমরা পারব।”