২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরুলের অনুপ্রেরণা ‘বস’

ওয়ানডে দলে ফিরেই ম্যাচ-সেরা হওয়ার পেছনে ‘বস’কে কৃতজ্ঞতা জানিয়েছেন ইমরুল কায়েস। তার সেই বসের আর কেউ নন, বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 10:56 PM

Updated : 12 Oct 2022, 04:24 PM

পুরনো খবর:

সাফল্যধারায় খুশি মুস্তাফিজ
‘সাকিবকে ছাড়া একাদশ গড়া কঠিন’
শেষটাও শুরুর মতো চান মুস্তাফিজ
লিটনের জন্য মাশরাফির আকুতি
পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ভাবেননি মাশরাফি
মাহমুদউল্লাহর পাশে অধিনায়ক
আল আমিন আর ভুল করবেন না, বিশ্বাস মাশরাফির
সতর্ক করলেন মাশরাফি, মেনে নিলেন ইমরুল
নেতৃত্বের চেয়ে দলের সাফল্যেই খুশি মাশরাফি
তৃতীয় ওয়ানডের দলে পরিবর্তন নেই

ওয়ানডেতে ফিরেই সোমবার ৭৬ রানের দারুণ এক ইনিংসে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ইমরুল। বাদ পড়ার আগে টানা সাত ইনিংসে আউট হয়েছিলেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইমরুল শোনালেন তার অনুপ্রেরণার গল্প।

মাশরাফির দিকে তাকিয়ে ইমরুল বললেন, “চাপ একটু আজকে ছিল। কিন্তু আমার বস ব্যাটিংয়ে নামার আগে সুন্দর কিছু কথা বলেছে। সেখানেই আমার চাপটা কমে গেছে। ধন্যবাদ উনাকে।”

‘বস’ মাশরাফি তখন হাসছিলেন ইমরুলের কথা শুনে। অধিনায়ক শোনালেন ম্যাচের আগে ইমরুলকে উৎসাহ দেওয়ার গল্প।

“ওকে আমার খুব নার্ভাস মনে হচ্ছিল। সবাই যখন কথা বলছে, হাঁটাহাঁটি করছে, ও তখন বসে আছে চুপচাপ। আমি তখন ওকে গিয়ে বললাম, ‘বিশ্বকাপে চিন্তা করেছিস অনেক, রান করতে পারিসনি। এখন চিন্তার কিছু নাই।’ কখনও কখনও চিন্তা করে কিছু হয় না, না করলে ভালো হয়। এটাই চাচ্ছিলাম, ও ফ্রি ভাবে খেলুক, যেভাবে খেলে ঘরোয়া ক্রিকেটে রান করে এসেছে। ও করতে পেরেছে। আশা করি, এটা সে ধরে রাখবে।”

মাশরাফি অনুপ্রেরণাদায়ী কথাগুলোর কিছু সবাইকে শোনালেন ইমরুল।

“আমাকে বলেছেন ‘তুই তো খেলতে নামছিস, মরে যাচ্ছিস না। সুযোগ পেয়েছিস, কাজে লাগানোর চেষ্টা করবি। শূন্য করলে অসুবিধা নেই, শেষ তো হয়ে যাচ্ছিস না। নরম্যাল চিন্তা কর’। এটা শুনেই আমার চাপ কমে গেছে।”