২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচের হারে সতর্ক মাশরাফি

বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের হার ভাবাচ্ছে মাশরাফি বিন মুর্তজাকে। তাই সতীর্থদের সতর্ক করে দিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, জিম্বাবুয়েকে হালকা করে দেখার সুযোগ নেই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 04:43 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

পুরনো খবর:

কৌতূহল রেখেই দিলেন অধিনায়ক
বাংলাওয়াশ নয়, হোয়াইটওয়াশ!
বাংলাদেশ বধে হোয়াটমোরের দিকে তাকিয়ে চিগুম্বুরা
সৌম্যর অভাবে সুযোগ অন্যদের
‘বিশ্বের সেরা ক্লিন হিটারদের একজন চিগুম্বুরা’
সাকিব পর্যন্ত ব্যাটিং দেখতে চান না অধিনায়ক
প্রস্তুতি ম্যাচের জয়ে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে
‘দাপট দেখানোর চেয়ে জয় জরুরি’
দেশের জন্য ঝুঁকি নিয়েও খেলবেন মাশরাফি

বৃহস্পতিবার ফতুল্লায় বিসিবি একাদশের ২৭৭ রান তাড়া করে অনায়াসেই জিতে যায় জিম্বাবুয়ে। এই ম্যাচে মাশরাফি, মুশফিকুর রহিমহ খেলেছেন মূল সিরিজের বাংলাদেশ দলে থাকা ৬ জন।

শনিবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, প্রস্তুতি ম্যাচে এভাবে হার চিন্তার বিষয়।

“শুধু অধিনায়ক ছিলাম বলেই নয়, যে কোনো ম্যাচ হারতে খুব খারাপ লাগে। ম্যাচটা হেরেছি, আমার কাছে এটা ভাবনার বিষয়। তারা প্রায় ২৮০ রান তাড়া করেছে, ভালো ব্যাটিং করেছে, এটা চিন্তার ব্যাপার। ওদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে গত জিম্বাবুয়ে সিরিজ থেকে আমরা যেভাবে খেলে জিতেছি, সেভাবে খেললে আশা করি সমস্যা হবে না।” 

অবশ্য প্রস্তুতি ম্যাচের মূল উদ্দেশ্য পূরণ হওয়ার তৃপ্তি আছে অধিনায়কের কণ্ঠে। “অনুশীলনের উদ্দেশ্য যেটা ছিল, পূরণ হয়েছে। মুশফিক অনেকটা সময় ব্যাটিং করেছে। লিটন ছিল কিছু সময়, ইমরুলও ফিফটি করেছে। রুম্মান (সাব্বির) পুরো করতে পারেনি। আমি ৭ ওভার বোলিং করেছি। সব মিলিয়ে যেটা করতে চেয়েছিলাম, সেটা হয়েছে। কিন্তু ম্যাচটি হেরে গেছি, সে জন্য কিছুটা হতাশ।