২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌম্যর অভাবে সুযোগ অন্যদের

সৌম্য সরকারের অভাব গোটা দলই বোধ করবে বলে জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তবে বাংলাদেশ অধিনায়কের মতে, এটি অন্যদের মেলে ধরার সুযোগও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 05:36 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

পুরনো খবর:

কৌতূহল রেখেই দিলেন অধিনায়ক
বাংলাওয়াশ নয়, হোয়াইটওয়াশ!
বাংলাদেশ বধে হোয়াটমোরের দিকে তাকিয়ে চিগুম্বুরা
‘বিশ্বের সেরা ক্লিন হিটারদের একজন চিগুম্বুরা’
সাকিব পর্যন্ত ব্যাটিং দেখতে চান না অধিনায়ক
প্রস্তুতি ম্যাচের হারে সতর্ক মাশরাফি
প্রস্তুতি ম্যাচের জয়ে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে
‘দাপট দেখানোর চেয়ে জয় জরুরি’
দেশের জন্য ঝুঁকি নিয়েও খেলবেন মাশরাফি

গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে অভিষেক হয়েছিল সৌম্য সরকারের। বছর না ঘুরতেই তরুণ বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান হয়ে উঠেছেন দলের অপরিহার্য অংশ। বিশ্বকাপ ও এরপর দেশের মাটিতে বাংলাদেশের অবিস্মরণীয় জয়যাত্রায় বড় অবদান রেখেছেন সৌম্য।

কিন্তু শনিবার শুরু জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারছেন না আক্রমণাত্মক এই ব্যাটসম্যান। গত মঙ্গলবার অনুশীলনে বোলিং করার সময় বাম পাঁজরে চোট পান সৌম্য সরকার। সেই চোট তাঁকে মাঠের বাইরে ছিটকে দিয়েছে ২-৩ সপ্তাহের জন্য।

শুক্রবার সংবাদ সম্মেলনে মাশরাফির কণ্ঠে বাজল সৌম্যকে না পাওয়ার আক্ষেপ।

“সৌম্যকে পুরো দলই মিস করবে। শুধু ভালো ক্রিকেটারই নয় সে, দারুণ টিমমেটও। খুবই রোমাঞ্চকর ক্রিকেটার। আমরা অবশ্যই ওকে মিস করব। ওর মতো ক্রিকেটারকে না পাওয়া কোনো দলের জন্য ভালো কিছু নয়।”

তবে যে দলে পারফরমার অনেক, সেখানে একজনের না থাকা মানে অন্যদের সুযোগ। সৌম্য না থাকায় হয়ত প্রথমবারের মত নিজের প্রিয় পজিশন ওপেনিংয়ে ব্যাট করার সুযোগ পাবেন লিটন দাস। কিংবা সুযোগ পেলে নিজের জায়গা আবার পাকা করার সুযোগ পাবেন ইমরুল কায়েস।

মাশরাফি মনে করিয়ে দিলেন এই সুযোগের কথাও।

“সৌম্যকে পুরো দলই মিস করবে। তবে এটা একটা ভালো সুযোগ অন্যদের জন্য। লিটন আছে দলে, ইমরুল ফিরেছে। ওদের জন্য সুযোগ নিজেকে মেলে ধরার।”