২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ বধে হোয়াটমোরের দিকে তাকিয়ে চিগুম্বুরা

এবারের বাংলাদেশ সফরে কিছুটা বাড়তি সুবিধা পাচ্ছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের কোচ ডেভ হোয়াটমোর প্রায় চার বছর ছিলেন বাংলাদেশে। মাশরাফি বিন মুর্তজাদের সাবেক এই কোচের বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে খুব ভালো ধারণা রয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 06:08 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

পুরনো খবর:

কৌতূহল রেখেই দিলেন অধিনায়ক
বাংলাওয়াশ নয়, হোয়াইটওয়াশ!
সৌম্যর অভাবে সুযোগ অন্যদের
‘বিশ্বের সেরা ক্লিন হিটারদের একজন চিগুম্বুরা’
সাকিব পর্যন্ত ব্যাটিং দেখতে চান না অধিনায়ক
প্রস্তুতি ম্যাচের হারে সতর্ক মাশরাফি
প্রস্তুতি ম্যাচের জয়ে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে
‘দাপট দেখানোর চেয়ে জয় জরুরি’
দেশের জন্য ঝুঁকি নিয়েও খেলবেন মাশরাফি

সেই হোয়াটমোর এবার জিম্বাবুয়ে শিবিরে থাকায় বাড়তি সুবিধা পাওয়ার কথা স্বীকার করেছেন অধিনায়ক এল্টন চিগুম্বুরা।
 
শুক্রবার সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, “তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। তিনি এর আগে এখানে ছিলেন। এখন যারা বাংলাদেশের হয়ে খেলছে তাদের অনেকেরই কোচ ছিলেন তিনি। এখানে আসার আগে আমাদের তিনি প্রস্তুত করেছেন।”
 
গত বছরও বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে ছিলেন ডেভ হোয়াটমোর, এসেছিলেন ধারাভাষ্য দিতে। এবার এসেছেন জিম্বাবুয়ের কোচ হয়ে। ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত ছিলেন বাংলাদেশের দায়িত্বে। সেই সময় বাংলাদেশ পেয়েছিল দারুণ কিছু সাফল্য।
 

২০০৭ বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্ব পার হয়েছিল হোয়াটমোরের কোচিংয়ে। সুপার এইটে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলায় চিগুম্বুরাসহ আরও কয়েক জন খেলোয়াড়ের স্বাগতিক ক্রিকেটারদের সম্পর্কে ভালো ধারণা আছে। ওয়ানডে সিরিজে এখানে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান চিগুম্বুরা। “কেবল কোচ নন কয়েকজন খেলোয়াড়েরও প্রতিপক্ষ সম্পর্কে ভালো ধারণা রয়েছে। অনেকেই এখানে ক্লাব ক্রিকেটে খেলেছে। ম্যাচ জেতার জন্য হাতে থাকা সব তথ্য দল হিসেবে ব্যবহার করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ।”