২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: শনাক্ত ৫ রোগী, মৃত্যু নেই

গত ২২ দিন ধরে কোভিডে মৃত্যুহীন বাংলাদেশ।

কোভিড: শনাক্ত ৫ রোগী, মৃত্যু নেই

ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছেন একজন স্বাস্থ্যকর্মী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2023, 04:05 PM

Updated : 19 Apr 2023, 04:05 PM

দেশে গত এক দিনে ৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; এই সময়ে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কারও।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮৬২টি নমুনা পরীক্ষা করে নতুন ৫ রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৫৮ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৪২ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ১৩৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় ৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৫৯৯ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৪ জন ঢাকার বাসিন্দা, অন্যজন টাঙ্গাইলের। দেশের আর কোথাও একদিনে নতুন করে কারও সংক্রমণের তথ্য মেলেনি।

গত ২৮ মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ২২ দিন ধরে কোভিডে মৃত্যুহীন বাংলাদেশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনে সর্বোচ্চ সংখ্যা।