০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

হাম: আরও ৬ জনের মৃত্যু

চলতি বছর হাম ও হামের উপসর্গে এ নিয়ে ১ হাজার ২৬৯ জনের প্রাণ গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 08:31 PM

Updated : 04 Nov 2026, 08:31 PM

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৬৯ জনের প্রাণ গেল। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ জন। উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বুধবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা বিভাগে চারজন, সিলেট একজন ও বরিশাল বিভাগে একজন মারা গেছেন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৩২৫ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে। হাম শনাক্ত হয়েছে ৭৭ জনের শরীরে।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪১১ জন, চট্টগ্রামে ২৩১, সিলেটে ১৩৬, বরিশালে ১৫৮, খুলনায় ৯৭, ময়মনসিংহে ৯১, রংপুরে ৪১ ও রাজশাহীতে ৪১ জন রয়েছেন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনের শরীরে। হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ১৫০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।