২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা আমেরিকা আবারও যুক্তরাষ্ট্রে

২০২৮ আসরের আয়োজক শহর এবং ভেন্যু সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে ঘোষণা করা হবে।

কোপা আমেরিকা আবারও যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রেই কোপা আমেরিকার সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 01:19 AM

Updated : 25 Nov 2026, 01:19 AM

গুঞ্জন চলছিল আগে থেকেই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে।

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা (কনক্যাকাফ) মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে।

২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় আসরে দক্ষিণ আমেরিকার ১০টি দলের সঙ্গে যোগ দেবে কনক্যাকাফ অঞ্চলের ছয়টি দল। কনক্যাকাফ দলগুলো ২০২৭ সালের গোল্ড কাপের মাধ্যমে যোগ্যতা অর্জন করবে।

২০২৪ সালে কোপা আমেরিকার সবশেষ আসরও আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র, যেখানে ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্র ২০১৬ সালেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর আয়োজন করেছিল, যেখানে স্বাগতিকরা চতুর্থ হয়েছিল।

২০২৮ আসরের আয়োজক শহর এবং ভেন্যু সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।