মার্সেল ফ্রিজ কিনে লাখ টাকার ভাউচার পেলেন নোয়াখালীর আলাউদ্দিন
এর আগে এ সুবিধা পান ময়মনসিংহের ত্রিশালের রফিকুল।
কিস্তিতে মার্সেলের ফ্রিজ কিনে এক লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জের আলাউদ্দিন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্সেল জানিয়েছে, দেশজুড়ে চলমান মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯ এ ঘোষিত ক্রেতা সুবিধার আওতায় ওই ক্যাশ ভাউচার পান আলাউদ্দিন। এর আগে মার্সেল ফ্রিজ কিনে এক লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছিলেন ময়মনসিংহের ত্রিশালের রফিকুল ইসলাম।
বুধবার চৌমুহনীর মার্সেলের বিক্রয়কেন্দ্র বর্ণা ইলেকট্রনিক্সে আলাউদ্দিনের হাতে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার তুলে দেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান।
এ সময় উপস্থিত ছিলেন মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের (দক্ষিণ) ইনচার্জ নূরুল ইসলাম রুবেল, ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহিদুল ইসলাম রেজা, নোয়াখালী জোনের ডিভিশনাল সেলস ম্যানেজার শিহাবুল হক ও বর্ণা ইলেকট্রনিক্সের মালিক মিল্লাত হোসেন।
