মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন গৃহিণী
মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেয়েছেন মেহেরপুরের গাংনীর বামন্দীর গৃহিণী লিপিয়ারা।
উপহারের তালিকায় রয়েছে- এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি ও ইলেকট্রিক কেটলিসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য।
রোববার বামন্দী বাজারে তাজ ইলেকট্রনিক্সে এক অনুষ্ঠানে তার হাতে উপহার তুলে দেন অভিনেতা ইরফান সাজ্জাদ, অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ও মার্সেলের কর্মকর্তারা।
মঙ্গলবার মার্সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এর আওতায় বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক ‘তাজ ইলেকট্রনিক্স’ থেকে ফ্রিজ কিনে নিবন্ধনের পর এসব পুরস্কার পেয়েছেন লিপিয়ারা।
পুরস্কার তুলে দেওয়ার অনুষ্ঠানে মার্সেলের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো. রবিউল আলম ভূঁইয়া, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সেলস ক্যাপ্টেন নুরুল ইসলাম রুবেল, মার্সেল ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান এবং তাজ ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী জিয়াদুল ইসলাম লিজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৌতুক অভিনেতা আবু হেনা রনিও উপস্থিত ছিলেন।
লিপিয়ারা বলেন, “মার্সেলের অফার অনুযায়ী সত্যি সত্যি ঘরভর্তি উপহার পেয়েছি। ফ্রিজ কিনে এসি, টিভি, ওয়াশিং মেশিন ও ওভেনের মত পণ্য উপহার পেয়ে আমার পরিবার অনেক খুশি।”
গত ১৭ অক্টোবর থেকে মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পেইন চলবে।
