চুয়াডাঙ্গায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যানের ইফতার বিতরণ
অস্বচ্ছলদের ঈদবস্ত্রও দিচ্ছে মিনিস্টার গ্রুপ।
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজের ব্যক্তিগত উদ্যোগে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গায় মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানের প্রথম দিক থেকে শুরু হওয়া এই কার্যক্রম শেষ দিন অবধি চলবে।
চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বর, সদর হাসপাতালে আগত রোগীদের আত্মীয়স্বজন, শহরের বিভিন্ন জায়গার গরিব, দুস্থ ও অসহায় রোজাদার ব্যক্তিদের মাঝে হেঁটে হেঁটে এবং ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে এই ইফতার বিতরণ করা হচ্ছে।
এছাড়া চলমান দাবদাহতে তারাবির নামাজ পড়তে আসা মুসুল্লিদের সেবা দিতে বিনামূল্যে মসজিদে মসজিদে বিশুদ্ধ খাবার পানিও বিতরণ করা হচ্ছে মিনিস্টার গ্রুপের পক্ষ থেকে।
এম এ রাজ্জাক বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সাময়িক সংকটে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো রমজান ও ইসলামের শিক্ষা।
“ঈদের আনন্দ শুধু নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মধ্যে ভাগাভাগি করতেই অস্বচ্ছল মানুষদের মাঝে ঈদবস্ত্রও বিতরণ করছি।”
সকলকে সম্মিলিতভাবে সাধ্যমতো সুবিধাবঞ্চিত মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান রাজ।
এফবিসিসিআইর ভাইস-প্রেসিডেন্ট রাজ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য পদে রয়েছেন।
