২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের জন্য প্রতি প্যাকেট থেকে ১ টাকা দিচ্ছে বসুন্ধরা টিস্যু

প্রতিবন্ধিতা সম্পর্কে ভুল ধারণা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন ক্যাম্পেইনও চালাচ্ছে বসুন্ধরা টিস্যু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 08:10 PM

Updated : 16 Aug 2023, 08:09 PM

দুই দশকের বেশি সময় ধরে বসুন্ধরা টিস্যুর প্রতি প্যাকেট বিক্রির টাকা থেকে এক টাকা করে দেওয়া হচ্ছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের তহবিলে।

এ ফাউন্ডেশন শারীরিক বা মানসিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে বহুদিন আগে থেকেই মৌলিক শিক্ষার সঙ্গে নানারকম প্রশিক্ষণ দিয়ে আসছে বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বসুন্ধরা টিস্যু।

এতে বলা হয়, বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বর্তমানে ২৭৮ জন শিশুকে নিয়ে কাজ করছে। তাদের দেখভালে রয়েছেন ৫০ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা।

শুধু তাই নয়, প্রতিবন্ধিতা সম্পর্কে মানুষের মনে বিরাজমান ভুল ধারণা সম্পর্কে সচেতন করার জন্য সম্প্রতি বিভিন্ন ক্যাম্পেইনও হাতে নিয়েছে বসুন্ধরা টিস্যু।

এ ধারাবাহিকতায় ‘ভেঙে দিই অটিজমের অশুদ্ধ ধারণা’ শীর্ষক এক থিমের আওতায় ২০২২ সাল থেকে বসুন্ধরা টিস্যু ডিজিটাল মাধ্যমে বিভিন্ন কনটেন্ট প্রকাশ করছে, যেখানে প্রতিবন্ধীদের নিয়ে সঠিক তথ্য প্রকাশ করে এ ব্যাপারে যুগ যুগ ধরে চলতে থাকা নানা মিথ আর ভুল ধারণাকে চ্যালেঞ্জ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ২০২৩ সালে এ বিষয়ে সচেতনতা বাড়াতে ‘না বুঝলেই বোঝা’ শীর্ষক সিরিজ বিজ্ঞাপনের ক্যাম্পেইনও চালু করেছে। এর আওতায় আছে বসুন্ধরা টিস্যু'র নবনিযুক্ত ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত তিনটি বিজ্ঞাপনচিত্র, যেগুলো টিভি'র পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও দেখানো হচ্ছে। বিলবোর্ড, যানবাহন ও রেডিওতেও ক্যাম্পেইনটির মূল বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এছাড়া বসুন্ধরা সিটিতে একটি অভিনব আউটডোর ইনস্টলেশনের মাধ্যমেও ইন্টারঅ্যাক্টিভ উপায়ে প্রতিদিন তা প্রচার করা হচ্ছে।

একই সঙ্গে প্রতিবন্ধিতা সম্পর্কে সবকিছু যেন সবাই জানতে পারে, সেজন্য দেশের প্রথম অটিজম অ্যাওয়ারনেস ওয়েবসাইটও চালু করেছে বসুন্ধরা টিস্যু। এখানে প্রতিবন্ধিতা সংক্রান্ত সঠিক তথ্যের পাশাপাশি এ বিষয়ক বিভিন্ন সাপোর্ট গ্রুপ, শিক্ষা প্রতিষ্ঠান এবং ডায়াগনোসিস এক্সপার্টদের খোঁজও আছে।

বিজ্ঞপ্তিতে বসুন্ধরা গ্রুপ বলছে, প্রতিবন্ধীদেরকে দরকারি প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের বিষয়ে আশপাশের মানুষদের ভুল ধারণা ভেঙে দিয়ে তাদের জীবনকে কিছুটা হলেও সহজ স্বাভাবিক করে তোলাই বসুন্ধরা টিস্যু্র মূল উদ্দেশ্য।