এমএফএসের অপব্যবহার প্রতিরোধে বিকাশের কর্মশালা
অপরাধীদের কীভাবে শনাক্ত করে আইনের আওতায় আনা যায়, তা দেখানো হয়েছে।
মোবাইলে আর্থিক সেবা বা এমএফএসের অপব্যবহার ঠেকাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কর্মশালা করেছে বিকাশ।
কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি সিলেটের একটি হোটেলে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ' শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়, যাতে সিএমপির ৭০ জন তদন্ত কর্মকর্তা অংশ নেন।
বিকাশ জানিয়েছে, এমএফএস অপরাধীদের কীভাবে শনাক্ত করা যায় এবং আইনের আওতায় আনা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় কর্মশালায়।
দিনব্যাপি এ কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) জোবায়েদুর রহমান। বিকাশের উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত আইজিপি মো. নজিবুর রহমান, বিকাশের হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স অবসরপ্রাপ্ত মেজর এ কে এম মনিরুল করিম অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
