মিনিস্টার ইলেক্ট্রনিক্স কারখানা ঘুরে দেখলেন সালমান এফ রহমান
কারখানা পরিদর্শনের পর মিনিস্টার মাইওয়ান গ্রুপের নতুন প্রজেক্ট ‘মিনিস্টার ওয়াটার পার্ক এন্ড রিসোর্ট’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
ময়মনসিংহের ত্রিশালে মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
মিনিস্টার হাই-টেক পার্কের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ওই কারখানা পরিদর্শনের পর মিনিস্টার মাইওয়ান গ্রুপের নতুন প্রজেক্ট ‘মিনিস্টার ওয়াটার পার্ক এন্ড রিসোর্ট’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত মিনিস্টার ইলেক্ট্রনিক্স পণ্যের প্রশংসা করে সালমান এফ রহমান বলেন, সরকার সবসময় দেশীয় শিল্পখাত এবং দেশীয় পণ্য উৎপাদনে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। সামনের দিন গুলোতেও এই সহযোগিতা চালিয়ে যাবে।”
মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টাকে রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন পণ্য উৎপাদন কার্যক্রম ঘুরিয়ে দেখান।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজার রহমান, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, এফবিসিসিআই এর সহ-সভাপতি মো. আমিনুল হক শামীমসহ অন্যরা সেসময় উপস্থিত ছিলেন।
