নিজের জন্মদিনে শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী
উপহার পেয়ে শিশুরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তারা সমস্বরে বলে, “আঙ্কেল, হ্যাপি বার্থডে।”
প্রধানমন্ত্রী তারেক রহমান তার জন্মদিনে শিশু-কিশোরদের খেলার সামগ্রী উপহার দিয়েছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর বনানীতে নৌবাহিনী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মসজিদের বাইরে শিশু-কিশোরদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন হলেও উনি আজকে শিশু-কিশোরদের খেলার সামগ্রী উপহার দিয়েছেন। তিনি তাদের খোঁজখবর নিয়েছেন।”
প্রধানমন্ত্রীর উপহারের মধ্যে ছিল ফুটবল, বাস্কেটবল ও নেট।
এ সময় শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তোমরা সবাই মিলে খেলাধুলা করবে।”
উপহার পেয়ে শিশুরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তারা সমস্বরে বলে, “আঙ্কেল, হ্যাপি বার্থডে।”
জবাবে প্রধানমন্ত্রী হেসে বলেন, “থ্যাংক ইউ। বৃষ্টিতে ভিজো না। ঠান্ডা লেগে যাবে। আসসালামু আলাইকুম।”
শিশুরাও তাকে বলে, “আসসালামু আলাইকুম, আঙ্কেল।”
এর আগে ৬ নভেম্বর একই মসজিদে জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। সে সময় তাদের পছন্দের খেলা সম্পর্কে জানতে চান এবং খেলার সামগ্রী দেওয়ার ব্যবস্থা করার কথা বলেন।
নিজের জন্মদিনে সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করলেন।
