ইতালির ফার্নিচার ব্র্যান্ড পলিফর্ম এখন বাংলাদেশে
বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর সুবাস্তু সুরাইয়া ট্রেড সেন্টারে নতুন শো-রুম চালু হয়েছে।
ইতালির ফার্নিচার ব্র্যান্ড পলিফর্ম বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে। আসবাবপত্র এবং গৃহসজ্জা বিপণন প্রতিষ্ঠান পেন্টহাউজ লিভিংস বাংলাদেশে পলিফর্ম পণ্য বাজারজাত করবে।
গত শনিবার পেন্টহাউজ লিভিংয়ের সঙ্গে পলিফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর সুবাস্তু সুরাইয়া ট্রেড সেন্টারে নতুন শো-রুম উদ্বোধন করেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা।
এ সময় ইতালি দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন মাত্তিয়া ভেঞ্চুরা, পলিফর্মের এরিয়া ম্যানেজার আন্দ্রেয়া ফিওরে এবং পেন্টহাউজ লিভিংসের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, ডিরেক্টর অপারেশন্সসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
