পূজার ছুটির আগে শনিবার খোলা ব্যাংক ও পুঁজিবাজার
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম বন্ধ থাকবে।
দুর্গাপূজার ছুটি সমন্বয়ের অংশ হিসেবে শনিবার সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক ও পুঁজিবাজার খোলা থাকবে।
সাপ্তাহিক ছুটির দিন হলেও এদিন স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম ও পুঁজিবাজারে লেনদেন চলবে।
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম বন্ধ থাকবে।
পূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর, অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
ছুটির আগে আর্থিক লেনদেনের সুযোগ দিতে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক ও পুঁজিবাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাগুলো।
