২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাস ধাক্কা দিল রিকশায়, কোল থেকে পড়ে প্রাণ গেল শিশুর

শিশু রাইসা রিকশায় মায়ের কোলে ছিল।

বাস ধাক্কা দিল রিকশায়, কোল থেকে পড়ে প্রাণ গেল শিশুর

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2022, 11:16 PM

Updated : 18 Dec 2022, 11:20 PM

রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় রিকশারোহী মায়ের কোল থেকে ছিটকে পড়ে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১ নম্বর এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মিরপুর মডেল থানার এসআই নাজমুল হোসেন জানান, শিশু রাইসাকে নিয়ে তার মা রিকশায় যাচ্ছিলেন। তখন মিরপুর ১ নম্বর এলাকায় বিআরটিসির একটি একতলা বাস রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

তাতে শিশুটি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শিশুটির মা আহত হয়েছেন জানিয়ে এসআই নাজমুল বলেন, বিআরটিসির বাসটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালক আল আমিনকে।