২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মোবাইল ফোন চুরির সময় নারী গ্রেপ্তার

শিশু কোলে ঘুরে বেড়ানো ওই নারী একজন ‘পেশাদার চোর’, দাবি পুলিশের।

ঢাকায় মোবাইল ফোন চুরির সময় নারী গ্রেপ্তার

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 12:40 AM

Updated : 15 Jul 2023, 12:40 AM

ঢাকায় এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, ওই নারী শিশু কোলে নিয়ে ঘোরে আর সুযোগ বুঝে অন্য নারীর মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ চুরি করে।

শুক্রবার সন্ধ্যায় ২৮ বছর বয়সী ওই নারীকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের 'হুপ মার্কেট' থেকে গ্রেপ্তারের কথা জানান মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন।

ওই নারী একজন ‘পেশাদার চোর’ দাবি করে তিনি জানান, বিভিন্ন বাসায়, দোকানে চুরির সঙ্গে জড়িত ওই নারী। এদিন সন্ধ্যায় ওই মার্কেটে দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের বরাতে ওসি বলেন, "মানুষ যাতে সন্দেহ না করে সেজন্য কোলে বাচ্চা নিয়ে ঘোরেন। চুরির সময় ধরা পড়লে বাচ্চাসহ কান্নাকাটি করেন। ফলে দয়াবশত হয়ে মানুষ ছেড়ে দেয়। এই সুবিধার ফলেই কোলে বাচ্চা নিয়ে তিনি বিভিন্ন বাসাবাড়ি ও দোকানের সামনে ঘুরঘুর করেন।"