২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড বাংলাদেশের নতুন কমিটি

গত রোববার রাজধানীর একটি হোটেলে বার্ড বাংলাদেশের নতুন কমিটির পরিচিতি সভা হয়।

বার্ড বাংলাদেশের নতুন কমিটি

শাহজাহান সরদার ও মাহফুজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 09:47 PM

Updated : 27 Jun 2023, 09:47 PM

পাখি ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংগঠন বার্ড বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট হয়েছেন শাহজাহান সরদার; সেক্রেটারি জেনারেল হিসেবে তার সঙ্গী হয়েছেন মাহফুজুর রহমান।

গত ১৬ জুন মুন্সীগঞ্জের ‘নিসর্গ অঙ্গনে’ বার্ড বাংলাদেশ ও নেচার কনজারভেশন কমিটির প্রথম জাতীয় পাখি পর্যবেক্ষক সন্মেলনে ২০২৩-২০২৫ মেয়াদের জন্য সংগঠনের ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার রাজধানীর একটি হোটেলে বার্ড বাংলাদেশের এই নতুন কমিটির পরিচিতি সভা হয়।

নতুন কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন মাসুদ কাদের মনা, অধ্যাপক দুলন রায় বাপ্পি, মওদুদুল আলম, আনসার উদ্দিন খান পাঠান, সুমন কায়সার, প্রমীলা হালদার, সুভাষ কে বর্মণ ও জান্নাতুল জালাল।

এছাড়া আজাদ চৌধুরী ও ইমরান উজ-জামান জয়েন্ট সেক্রেটারি জেনারেল, মো. শিফুল ইসলাম মুন কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন। কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে আছেন আবুল হোসেন, শেখ আলী আশরাফ ফারুক, রেনেসাঁ পারভীন ও আসমা।