২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের নতুন মিসাইল সিটি পরিদর্শন আইআরজিসি প্রধানের

এক ভিডিওতে শহরটিতে মজুদ করে রাখা বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর লঞ্চার প্রদর্শন করা হয়েছে।

ইরানের নতুন মিসাইল সিটি পরিদর্শন আইআরজিসি প্রধানের

ইরানের নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরের একটি অংশ। ছবি: তাসনিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 12:56 AM

Updated : 22 Nov 2026, 12:56 AM

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর পরিদর্শন করেছেন বাহিনীটির কমান্ডার মেজর জেনারেল আহমদ ভাহিদি।

পরিদর্শনকালে ভাহিদির সঙ্গে ছিলেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি; জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম।

এ সময় আইআরজিসির প্রধানকে তাদের অ্যারোস্পেস ফোর্সের সর্বশেষ প্রস্তুতি ও ক্ষেপণাস্ত্র বিষয়ক সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।

Image

ইরানের নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরের আরেকটি অংশ। ছবি: তাসনিম

তাসনিম জানিয়েছে, ১০ নভেম্বর আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স একটি নতুন ক্ষেপণাস্ত্র শহর উদ্বোধন করে। তারা এক ভিডিওতে এ শহরটিতে মজুদ করে রাখা বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর লঞ্চার প্রদর্শন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি এবং ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি উপস্থিত ছিলেন।

ইরান গণমাধ্যমে আসা ছবি ও ভিডিওতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র শহরটিতে শত শত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর উৎক্ষেপণ ব্যবস্থা সাজিয়ে রাখা হয়েছে।