০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

নির্বাচনে ডেমোক্র্যাটদের বিশাল জয়, ইরান যুদ্ধের ভূমিকা স্বীকার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ এবং সেনেট- উভয় কক্ষেরই নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেওয়ার পরই ট্রাম্পের এ স্বীকারোক্তি।

নির্বাচনে ডেমোক্র্যাটদের বিশাল জয়, ইরান যুদ্ধের ভূমিকা স্বীকার করলেন ট্রাম্প

ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 06:41 PM

Updated : 04 Nov 2026, 06:44 PM

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবারের মধ্যবর্তী নির্বাচনে তার দল পাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে।

ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) এবং সেনেট—উভয় কক্ষেরই নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেওয়ার পরই ট্রাম্পের এ স্বীকারোক্তি।

ফক্স নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, তার দলের রাজনৈতিক পরাজয়ের পেছনে ইরান একটি কারণ ছিল।

এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প ‘নতুন কোনও যুদ্ধ নয়’ বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন ভোটারদের। কিন্তু, সেটি তিনি লঙ্ঘন করেছেন। আর এখন সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ব্যাপক আসন হাতছাড়া হওয়া পরও ট্রাম্প ইরানে হামলা চালানোকে সঠিক মনে করছেন।

ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, "আমি সঠিক কাজটাই করেছি। যদি আবার এমন পরিস্থিতি হত, তাহলে আমি আবারও একই সিদ্ধান্ত নিতাম।"

ইরানের বিরুদ্ধে যুদ্ধা ৯ মাসে গড়িয়েছে। শুরু থেকেই ইরানের সঙ্গে এই যুদ্ধ সাধারণ মার্কিনিদের কাছে অপ্রিয় ছিল। মধ্যবর্তী নির্বাচনের প্রচারে ডেমোক্র্যাটিক প্রার্থীরা দেশজুড়ে পেট্রোলিয়াম পণ্যের আকাশচুম্বী দাম, মুদ্রাস্ফীতি এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির জন্য ট্রাম্পের এই যুদ্ধনীতিকে সরাসরি দায়ী করেন।

যুদ্ধের প্রকৃত লক্ষ্য ও সময়সীমা নিয়ে নানা সময়ে ট্রাম্পের সাংঘর্ষিক মন্তব্যও ভোটারদের মধ্যে তীব্র বিভ্রান্তি তৈরি করেছিল—যেখানে তিনি একদিকে সামরিক হামলা আরও জোরদারের হুমকি দিচ্ছিলেন, আবার অন্যদিকে চাইলেই মুহূর্তের মধ্যে এই যুদ্ধ শেষ করতে পারেন বলেও দাবি করছিলেন।

ইরান যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ভূমিধস জয় এবং রিপাবলিকানদের পরাজয়েরকে অত্যন্ত ইতিবাচক ও সন্তোষজনক হিসেবেই দেখেছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, "যুক্তরাষ্ট্রের জনগণ সরাসরি 'যুদ্ধকে না' বলেছে। আমরা তাদের এই স্পষ্ট বার্তাকে সম্পূর্ণ সমর্থন জানাই।"