পোস্তগোলায় ট্রাক পিষে দিল যুবককে
শুক্রবার ভোরে পোস্তগোলা বুড়িগঙ্গা প্রথম সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর পোস্তগোলা সেতুর কাছে ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরের দিকে পোস্তগোলায় বুড়িগঙ্গা প্রথম সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।
নিহত আশিক সিকদার (৩০) থাকতেন নারায়গঞ্জের পাগলা নয়ামাটিতে, তার গ্রামের বাড়ি নড়াইল।
ডিমের ব্যবসায় জড়িত আশিক পাগলা নয়ামাটি থেকে নিজেই ভ্যান চালিয়ে কারওয়ানবাজারে যাচ্ছিলেন।
বাচ্চু মিয়া বলেন, “বুড়িগঙ্গা প্রথম সেতুর পূর্ব পাশে আশিকের ভ্যানকে একটি ট্রাক ধাক্কা দেয়। পরে তার বড় ভাই আতিক সিকদার গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।“
