১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ঢাকা থেকে কুড়িগ্রামগামী খাঁন পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 11:23 AM

Updated : 28 Oct 2026, 04:47 PM

রংপুরের মিঠাপুকুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজনের প্রাণ গেছে।

বুধবার ভোর ৬টার দিকে বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বড়দরগা হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম উদ্দিন জানিয়েছেন।

এ ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ওসি মোয়াজ্জেম উদ্দিন বলেন, “ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিবোঝাই একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী ‘খাঁন এন্টারপ্রাইজের’ একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মৃত্যু হয়।”

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কানিজ সাদিয়া জানান, দুর্ঘটনায় আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।