২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

এ বছর স্বাধীনতা দিবসের উদযাপন ‘আজাদি কা অমৃত’ মহোৎসবের চলমান উদযাপনের অংশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 12:14 AM

Updated : 16 Aug 2023, 12:14 AM

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকায় ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করেছে দেশটির হাই কমিশন।

বুধবার বারিধারায় হাই কমিশনের চ্যান্সারি প্রাঙ্গণে দেশটির ৭৭তম স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য এ উদযাপনের নানা দিক তুলে ধরা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, এ বছর স্বাধীনতা দিবসের উদযাপন ছিল ভারতের স্বাধীনতার ৭৬তম বছরকে চিহ্নিত করে এবং ‘আজাদি কা অমৃত’ মহোৎসবের চলমান উদযাপনের অংশ।

অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির উদ্দেশে ভারতীয় রাষ্ট্রপতির ভাষণের কিছু অংশ পড়ে শোনান ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

এসময় আইজিসিসি শিক্ষকদের নেতৃত্বে ভারতীয় সম্প্রদায়ের একদল সদস্য জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের বিপুল সংখ্যক সদস্যের অত্যন্ত উত্সাহী অংশগ্রহণ পরিলক্ষিত হওয়ার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।