২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নকল ও অনুমোদনহীন পণ্য: রাজধানীতে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

কিছুদিন ধরে অসাধু ব্যবসায়ীরা এসব অনুমোদনহীন পণ্য মজুদ ও বাজারজাত করে আসছিল বলেও র‍্যাবের ভাষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2023, 04:17 PM

Updated : 11 Aug 2023, 04:17 PM

নকল ওষুধ, বৈদ্যুতিক সরঞ্জাম ও অনুমোদনহীন পানি উৎপাদনের অভিযোগে রাজধানীতে সাতটি প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত চকবাজার, কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় এই অভিযান চালানো হয় বলে র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

র‍্যাব বলছে, অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জাম, ওষুধ মজুদ ও বিক্রি এবং অনুমোদনহীন পানি উৎপাদনকারী ৭টি প্রতিষ্ঠানকে বিএসটিআইর প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত ২২ লাখ টাকা জরিমানা করেছে।

সাতটি প্রতিষ্ঠান হলো- জিএস ক্যাবলস, বিকাশ কাটিং অ্যান্ড অ্যারোগেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শরীফ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, মাসরি পিওর ড্রিংকিং ওয়াটার, মেসার্স ইউনিক কমার্সিয়াল লিমিটেড, ফাজ ল্যাবরেটরিজ ও এসপি অ্যাগ্রো ট্রেডিং।