এক জাহাজ পর্যটক আর কয়েকজন সচেতন
ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপে অংশ নিতে বৃহস্পতিবার প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে যাচ্ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যবসায়ী দম্পতি এবং একজন চিত্রশিল্পী। কক্সবাজার থেকে এমভি কর্ণফুলী ছাড়ার খানিক বাদেই তারা দেখলেন- জাহাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পর্যটকদের ফেলা খাবারের মোড়ক, ব্যবহৃত টিস্যু, প্লাস্টিকের বোতলসহ নানান আবর্জনা। যাত্রাপথে সেসব পরিষ্কার করলেন সচেতন সেই তিন ব্যক্তি।
