২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেল উদ্বোধন ২৯ অক্টোবর

উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে ৪০ মিনিট।

আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেল উদ্বোধন ২৯ অক্টোবর

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 11:24 PM

Updated : 09 Oct 2023, 11:51 PM

দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধনের দিন পিছিয়ে ২৯ অক্টোবর করা হয়েছে; বর্তমানে যা চলাচল করছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত।

সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার যানজট নিরসনে চালু প্রকল্পটির ওই অংশের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার রাতে তিনি বলেন, “২০ অক্টোবর মেট্রোরেলের উদ্বোধনের সম্ভাব্য তারিখ ছিল, এখন সেটা ২৯ অক্টোবর চুড়ান্ত তারিখ নির্ধারণ হয়েছে। পেছানো হয়েছে- বিষয়টা তা না।"

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, আগামী ২০ অক্টোবর সরকারপ্রধান মেট্রোরেলের মতিঝিল অংশের উদ্বোধন করতে পারেন।

যানজটের এই নগরে বাসে বা ব্যক্তিগত গাড়িতে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা।

মেট্রোরেলের মতিঝিল অংশের উদ্বোধন হওয়ার পর সেই দূরত্ব মাত্র ৪০ মিনিটেই পাড়ি দেওয়া যাবে বলে জানিয়েছেন সচিব নূরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেনে। পরে ধাপে ধাপে এই পথের মাঝের নয়টি স্টেশন খুলে দেওয়া হয়।

পুরনো খবর:

আগারগাঁও থেকে মতিঝিল পরীক্ষামূলক যাত্রায় মেট্রোরেল
মেট্রোরেল: আগারগাঁও-উত্তরা রুটের সব স্টেশন চালু