২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

পুলিশ বলছে, এর আগেও এ ধরনের ‘প্রতারণায়’ গ্রেপ্তার হয়েছিলেন ইমাম। কিন্তু জামিনে বের হয়ে একই কাজে লিপ্ত হন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

bdnews24.com

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 05:04 PM

Updated : 27 Aug 2023, 05:04 PM

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিবের পরিচয় দিয়ে চাকরি প্রত্যাশীদের জন্য ‘তদবির বাণিজ্য’ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রাজধানীর মিরপুর বাঙলা কলেজ এলাকার এক বাসা থেকে শনিবার রাতে ইমাম হোসেন নামের ২৯ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে রমনা বিভাগের উপ-কমিশনার হুমায়ুন কবীর জানান।

তিনি বলেন,  “ইমাম হোসেন নিজেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে পরিচয় দিয়ে, সরকারি বেসরকারি বিভিন্ন অফিসে চাকরি প্রত্যাশীদের কাজ পাইয়ে দিতে তদবির বাণিজ্য করতেন।

“তিনি এজন্য সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ফোন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিভিন্ন ধরনের অবৈধ তদবির করে আসছিলেন।“

পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, এ ধরনের প্রতারণার অভিযোগে ইমামের নামে শাহবাগ থানায় একটি মামলা হলে পুলিশ তদন্তে নামে।

এর আগেও এ ধরনের প্রতারণার অভিযোগে ইমাম গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু জামিনে বেরিয়ে আবারও একই কাজে জড়ান বলে জানান হুমায়ুন কবীর