১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে একাধিক স্থানে ককটেল নিক্ষেপ, গ্রেপ্তার ৮

ঢাকা-খুলনা মহাসড়কে দুটি গাছ কেটে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 12:18 PM

Updated : 10 Nov 2026, 12:18 PM

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় নাশকতা সৃষ্টির অভিযোগে আটজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ মঙ্গলবার সকালে পুলিশ মিডিয়া গ্রুপে জানান, আগের রাতে শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্তারিত আসছে …