২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন জনেন্দ্র নাথ

শিল্প মন্ত্রণালয়ের আগে এ কর্মকর্তা জ্বালানি বিভাগে উপসচিব ও যুগ্মসচিব পদে কর্মরত ছিলেন।

পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন জনেন্দ্র নাথ

জনেন্দ্র নাথ সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2023, 11:26 PM

Updated : 01 Jan 2023, 11:25 PM

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার।

রোববার এ সংক্রান্ত আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, জনেন্দ্র নাথকে বদলি করে প্রেষণে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হল।

শিল্প মন্ত্রণালয়ের আগে এ কর্মকর্তা জ্বালানি বিভাগে উপসচিব ও যুগ্মসচিব পদে কর্মরত ছিলেন।