২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল বিভাগে ৩ নতুন বিচারক

আপিল বিভাগে এখন বিচারকের সংখ্যা বেড়ে হল ৯।

আপিল বিভাগে ৩ নতুন বিচারক

আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারকদের শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2022, 08:12 PM

Updated : 08 Dec 2022, 08:12 PM

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে দায়িত্ব পালন করে আসা তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। 

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী এই নিয়োগ দেন রাষ্ট্রপ্রধান। 

আপিল বিভাগের নতুন বিচারপতিরা হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। 

বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্টের জাজে’স লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 

নতুন এই নিয়োগের পর প্রধান বিচারপতিসহ মোট ৯ বিচারপতি পেল আপিল বিভাগ। শপথ নেওয়ার পরপরই তাদের নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করেছে আইন মন্ত্রণালয়। 

সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী বিচারকের পদের মেয়াদ ৬৭ বছর।