১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

প্রধান বিচারপতি এ সময় সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সংক্রান্ত বিভিন্ন বিষয় ও বিচার বিভাগের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 07:25 PM

Updated : 17 Nov 2026, 07:25 PM

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বঙ্গভবনে মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০২৫ পেশ করেন বলে তথ্য দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।

প্রধান বিচারপতি এ সময় সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সংক্রান্ত বিভিন্ন বিষয় ও বিচার বিভাগের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রতিবেদন পেশের সময়ে প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম, কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি রেজাউল হক, হাই কোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম, বিচারপতি বজলুর রহমান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি বশির উল্লাহ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব এজেএম সালাহউদ্দিন নাগরী এবং প্রেস সচিব সরওয়ার আলম এবং হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব উপস্থিত ছিলেন।