২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুইটার, ফেইসবুক অ্যাকাউন্ট নেই

"এখন একটি টুইটার অ্যাকাউন্ট তার অফিসিয়াল অ্যাকাউন্ট হিসেবে প্রচার করা হচ্ছে, যা মোটেও সত্য নয়।"

প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুইটার, ফেইসবুক অ্যাকাউন্ট নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2023, 02:35 AM

Updated : 18 Feb 2023, 02:48 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুইটার বা অন্য কোনো সোশাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন তার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবকে উদ্ধৃত করে বাসস জানায়, এখন একটি টুইটার অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট হিসেবে প্রচার করা হচ্ছে, যা মোটেও সত্য নয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেইসবুক, টুইটার বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই।

সেজন্য এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।