২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার ৫

র‌্যাব বলছে, এই চক্রটি মোটর সাইকেল চুরি করে সেগুলোর ইঞ্জিন ও চেসিস নম্বর বদলে বিক্রি করে আসছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 01:28 PM

Updated : 30 Apr 2023, 03:17 PM

ঢাকার বাড্ডা ও বংশাল এলাকা থেকে তিনটি চোরাই মোটর সাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলছেন, দেশের বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল চুরি করে সেগুলোর ইঞ্জিন ও চেসিস নম্বর বদলে বিক্রি করে আসছিল ওই চক্রটি।

গ্রেপ্তারদের মধ্যে একজনের নাম মো. সোহান, বয়স ১৯ বছর। বাকি চারজন অপ্রাপ্ত বয়স্ক, তাদের বয়স ১৬ থেকে ১৭ বছর। জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে বলে র‌্যাবের ভাষ্য।

র‍্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন বলেন, “দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করত তারা। তারপর সেগুলোর ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের করে বাইকগুলো ঢাকাসহ দেশের নানা জায়গায় বিক্রি করে দিত।“

ওই পাঁচজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৩ অধিয়নাক মহিউদ্দিন।