২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

এক তরুণীর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার রাজ আল আবির

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2023, 01:14 AM

Updated : 18 May 2023, 01:14 AM

পুলিশ কর্মকর্তা পরিচয়ে এক তরুণীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ঢাকায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার মিরপুর ডিওএইচএস থেকে রাজ আল আবির (৩১) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম।

তিনি বলেন, আবির এএসপি পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কও স্থাপন করে এবং নানা কথা বলে অর্থ নিয়েছিলেন। ওই তরুণী থানায় অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওসি বলেন, “আবিরের মোবাইল চেক করে অন্তত ৫০ জন তরুণীর তালিকা পাওয়া গেছে। সে এসব তরুণীদের সাথে বিভিন্ন মাধ্যমে সম্পর্ক তৈরি করত।”

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আবিরের বিরুদ্ধে চট্টগ্রামের খুলশী থানায়, ঢাকার ধামরাই থানায়, রাজধানীর কাফরুল থানাসহ দেশের বিভিন্ন থানায় নারী নির্যাতন, প্রতারণার অভিযোগে মামলা রয়েছে।